সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

মুন্সীগঞ্জে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ এএম

5

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থান নিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গজারিয়ার ভবেরচর এলাকা অতিক্রম করে। এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নেন। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে সড়কের পাশে জড়ো হন।
 
 
গাড়িবহরটি অতিক্রম করার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হয়।
 
 
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে গেছেন তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন রয়েছে।
 
 
এ ছাড়া বিকেলে ফেনীর একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন ও বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে।
Link copied!