প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
222
সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ডহুরী তালতলা খালে বাল্কহেড চলাচলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বাল্কহেড থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার বেলা ১১টায় এই ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে নৌ-পুলিশের সহযোগিতায় ডহুরী খালে বালুবাহী বাল্কহেডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।