সোমবার ০৫, অক্টোবর ২০২৬

সোমবার ০৫, অক্টোবর ২০২৬ -- : -- --

যার জন্য ক্যারিয়ার শেষ হতে বসেছিল, আজ তারই পাশে বিবেক!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

25

ছবি: সালমান খান ও বিবেক ওবেরয়

একসময় যে সালমান খানকে ঘিরে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন বিবেক ওবেরয়, আজ সেই সালমানেরই একটি অবস্থানকে প্রকাশ্যে সমর্থন করলেন তিনি। বলিউডের পুরোনো সেই তিক্ত সম্পর্কের গল্প যেন পেল এক নতুন মোড়।

সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক ট্রোলিং। সন্তান জন্মের পর তাঁর ওজন বৃদ্ধি নিয়ে একের পর এক কটাক্ষ ছুড়ে দেওয়া হচ্ছে। আম্বানি পরিবারের গণপতি উৎসবে ক্যাটরিনার উপস্থিতির পর সেই সমালোচনা আরও তীব্র হয়।

এই পরিস্থিতিতে ‘বিগ বস’-এর মঞ্চে ট্রলারদের বিরুদ্ধে সরব হন সালমান খান। ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে তিনি বোঝাতে চান, কারও ব্যক্তিগত জীবন বা শারীরিক পরিবর্তন নিয়ে এভাবে কটাক্ষ করা উচিত নয়।
আর এবার সালমানের এই অবস্থানকেই সমর্থন করলেন বিবেক ওবেরয়।

অথচ প্রায় দুই দশক আগে ঐশ্বরিয়া রাইকে কেন্দ্র করে সালমান ও বিবেকের মধ্যে তৈরি হয়েছিল তীব্র দ্বন্দ্ব। ২০০৩ সালে এক সাংবাদিক সম্মেলনে সালমানের বিরুদ্ধে হুমকির অভিযোগও তুলেছিলেন বিবেক। এরপর দুই তারকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলেছিল নানা আলোচনা ও বিতর্ক।

সেই পুরোনো অধ্যায় এখন অতীত। সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতিও।
সম্প্রতি এক সচেতনতামূলক অনুষ্ঠানে ক্যাটরিনাকে নিয়ে ট্রোলিং প্রসঙ্গে বিবেক বলেন, ট্রোলিং অত্যন্ত ক্ষতিকর একটি মানসিকতা। কারও ব্যক্তিগত জীবন কিংবা শারীরিক গঠন নিয়ে মন্তব্য না করে মানুষের ইতিবাচক কাজে মন দেওয়া উচিত।
আর এখানেই তৈরি হয়েছে চমকপ্রদ সমীকরণ।

একসময় যাঁকে ঘিরে তাঁর জীবনে তৈরি হয়েছিল তিক্ত অধ্যায়, আজ সেই সালমানেরই পাশে দাঁড়ালেন বিবেক!

বলিউডের পুরোনো দ্বন্দ্বের মাঝে এই বদলে যাওয়া অবস্থান এখন নতুন করে নজর কেড়েছে ভক্তদের।

Link copied!